চট্টগ্রাম বিমানবন্দর সচল হচ্ছে কাল সকালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার সকাল থেকে উড়োজাহাজ চলাচল শুরু হবে।
ঘূর্ণিঝড় মোখা’র সতর্কসংকেত কমিয়ে আনার পর শাহ আমানত বিমানবন্দর সচল করার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ রোববার রাতে প্রথম আলোকে বলেন, ‘মোখা’জনিত বিপৎসংকেতও কমানো হয়েছে। আশা করছি সোমবার সকাল ছয়টা থেকে কার্যক্রম শুরু করা যাবে। এর আগে কিছু প্রস্তুতির কাজ রয়েছে। তবে সোমবার সকালে কোন উড়োজাহাজ আসবে বা যাবে, তা এখনো ঠিক হয়নি।
ঘূর্ণিঝড় মোখার কারণে শনিবার সকাল থেকে শাহ আমানত বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়।