সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে তাঁর বাসা থেকে আজ বুধবার ভোর চারটার দিকে সিআইডির পরিচয়ে তুলে নেওয়া হয়। এ ঘটনাসংক্রান্ত একাধিক প্রতিবেদনে আজ বিপুলসংখ্যক পাঠকের সাড়া লক্ষ করা গেছে।  সব রকমের যানবাহনের জন্য বিমা বাধ্যতামূলক করার সংবাদটিও আজ বহুল পঠিত হয়েছে। এর পাশাপাশি আজ আন্তর্জাতিক, বিনোদন ও ক্রীড়ার নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোর পাঁচ আলোচিত প্রতিবেদনে।

১

সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান

থানায় নথিভুক্ত হওয়া এজাহার অনুযায়ী গত মঙ্গলবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে (২৯.৩.২০২৩) মামলাটি হয়েছে। বাদীর পরিচয়ে লেখা হয়েছে তিনি ঢাকার কল্যাণপুরের বাসিন্দা। তাঁর ফেসবুক পেজের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি যুবলীগের ঢাকা মহনগর উত্তরের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। তিনি আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। বিস্তারিত পড়ুন

২

মোটরসাইকেলসহ কোনো গাড়ি বিমা ছাড়া রাস্তায় নামানো যাবে না

মোটরসাইকেল
প্রতীকী ছবি

পাঁচ বছর পর এসে আবারও সব রকমের যানবাহনের জন্য বিমা বাধ্যতামূলক করা হচ্ছে। এবার অবশ্য নিয়ম করা হচ্ছে, বিমা করা না থাকলে প্রতিটি যানবাহনের জন্য মালিককে তিন হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে। আর আইন না মানলে তখন মামলা করবে পুলিশ। বিস্তারিত পড়ুন

৩

মাথায় পাগড়ি নেই, সানগ্লাস আর জ্যাকেট পরে দিল্লির রাস্তায় অমৃতপাল

সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে দেখা গেছে, অমৃতপাল সিং মাথায় পাগড়ি ছাড়া ঘুরে বেড়াচ্ছেন
ছবি: এএনআই

ভারতে ‘ওয়ারিশ দে পাঞ্জাব’ (পাঞ্জাবের উত্তরাধিকারী) সংগঠনের নেতা অমৃতপাল সিং এক সপ্তাহ ধরে পুলিশের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছেন। পাঞ্জাব ছেড়ে পালানোর পর সম্প্রতি তাঁকে দিল্লিতে দেখা গেছে। দিল্লির রাস্তায় স্থাপিত সিসিটিভি ক্যামেরায় তাঁর এ অবস্থান শনাক্ত হয়েছে। বিস্তারিত পড়ুন

৪

মেসির হ্যাটট্রিক ও ১০০তম গোল, ‘সেভেন স্টার’ আর্জেন্টিনা

হ্যাটট্রিকের পর সতীর্থের বাহুবন্দী মেসি। খেলেছেন দুর্দান্ত
ছবি: টুইটার

ফুটবলে কুরাসাও খুব দুর্বল দেশ নয়। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৮৬তম। ডাচ ক্যারিবিয়ান অঞ্চলের এই দ্বীপ দেশ জিতেছে ক্যারিবিয়ান কাপও। তবু আন্তর্জাতিক ফুটবলে কুরাসাওকে মোটেও পরিচিত নাম বলা যায় না। তবে দেশটি ফুটবলের ইতিহাসে এখন থেকে নতুনভাবে পরিচিত হতে পারে।  বিস্তারিত পড়ুন

৫

প্রিয়াঙ্কাও নোংরা রাজনীতির শিকার, দায়ী শাহরুখ খান?

অনেক আগেই বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ে করেছেন সংগীতশিল্পী নিক জোনসকে। গত ছয়–সাত বছরে বলিউডে অভিনয় করতে দেখা যায়নি তাঁকে। অভিনয়দক্ষতা দিয়ে হলিউডে নিজের জায়গা করে নিলেও রাগ, ক্ষোভ, কষ্ট থেকে বলিউড ছেড়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী। বিস্তারিত পড়ুন