সব শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি অফিস মঙ্গলবার থেকে খোলা: আইএসপিআর

আইএসপিআর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার থেকে খুলছে। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল-কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

এর আগে সরকারি অফিস সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করে রোববার প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।