জ্বালানি খাতের সাংবাদিক সংগঠন এফইআরবির নতুন কমিটি

দেশের জ্বালানি খাতের রিপোর্টারদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার বিশেষ প্রতিনিধি এম আজিজুর রহমান এবং নির্বাহী পরিচালক পদে নির্বাচিত হয়েছেন বার্তা২৪.কমের চিফ রিপোর্টার সেরাজুল ইসলাম।

রোববার বিদ্যুৎ ভবনের বিজয় হলরুমে সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়।

৯ সদস্যের নির্বাহী কমিটির নির্বাচিত অন্যরা হলেন ভাইস চেয়ারম্যান দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার হাসান আজাদ, পরিচালক (উন্নয়ন ও অর্থ) চরচার বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) দৈনিক বণিক বার্তার ডেপুটি চিফ রিপোর্টার আবু তাহের, পরিচালক (ডাটা ব্যাংক) দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার সজীব আহমেদ, পরিচালক (বিনোদন ও কল্যাণ) দৈনিক আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার আতিকুর রহমান ফয়সাল, পরিচালনা সদস্য দেশকাল নিউজের সিনিয়র রিপোর্টার জান্নাতুল ফেরদৌসী ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার মাহবুব রনি।

নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) জনসংযোগ পরিদপ্তরের সাবেক পরিচালক প্রধান নির্বাচন কমিশনার সাইফুল হাসান চৌধুরী। নির্বাচন কমিশনার ছিলেন বিপিডিবির জনসংযোগ পরিদপ্তরের বর্তমান পরিচালক শামীম হাসান ও পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান।

নির্বাচনের আগে এফইআরবির বিদায়ী চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়।