শুভ সকাল। আজ রোববার। গতকাল শনিবার হয়তো অনেক সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ। এর মধ্যে গতকালের সবচেয়ে আলোচিত খবর ছিল দিনে সাড়ে তিন ঘণ্টা বন্ধ রমনা পার্ক, তবে সবার জন্য নয়–সংক্রান্ত খবর। আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তি নিয়েও ছিল বিশেষ আয়োজন। এ ছাড়া আছে অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর।
তাই দিনের শুরুতেই পড়ুন আলোচিত ৫টি খবর, যা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।
দিনের বেলায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ রাখা হয় ঢাকার রমনা পার্ক। ফটকে দায়িত্বরত আনসার সদস্যরা এ সময়ে আসা লোকজনকে পার্কে ঢুকতে না দিয়ে ফিরিয়ে দেন। তবে সবার জন্য তাঁরা এ নিয়ম অনুসরণ করেন না। রমনা পার্ক দেখভালের দায়িত্বে থাকা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্ত অধিদপ্তরের কর্মী পরিচয় দিলে তাঁদের আর বাধা দেওয়া হয় না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বিস্তারিত পড়ুন
মিয়ানমারে ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশের পর্যটন শহর কক্সবাজার। শনিবার বিকেল ৪টা ৩৯ মিনিটে কক্সবাজারে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবদুর রহমান বলেন, মিয়ানমারের ভেতরে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এর কেন্দ্র ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থিত। এর প্রভাবে কক্সবাজারে ৪ দশমিক ১ মাত্রার কম্পন অনুভূত হয়। এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিস্তারিত পড়ুন
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর কয়েক সপ্তাহ পরের ঘটনা। পশ্চিম ইউক্রেনের ইভানকো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। ‘কিনঝাল’ নামের এ অস্ত্রের ব্যবহার সে সময় সাড়া ফেলেছিল। কারণ, ক্ষেপণাস্ত্রটি একেবারেই আধুনিক, ছুটতে পারে শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে। সবচেয়ে বড় কথা হলো, অস্ত্রটি এর আগে কখনো যুদ্ধক্ষেত্রে ব্যবহারের কথা শোনা যায়নি। সমরবিদদের ধারণা, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের মতো হাতে গোনা কয়েকটি দেশের কাছে এ অস্ত্র–প্রযুক্তি রয়েছে। তবে সবচেয়ে এগিয়ে রয়েছে রাশিয়া। বিস্তারিত পড়ুন
করোনা মহামারির শুরুতে ২০২০ সালের মাঝামাঝি থেকে বিশ্বজুড়ে জাহাজের দাম পড়তে থাকে। কমে যায় সমুদ্রপথে পণ্য পরিবহনের ভাড়াও। নতুন বিনিয়োগ থেকে পিছু হটেন বিশ্বের বাঘা বাঘা বিনিয়োগকারী। নতুন জাহাজ নির্মাণের ব্যয়ও অর্ধেক কমে যায়। কারণ, জাহাজের ভাড়া দিয়ে তেলের খরচও উঠত না তখন। এমন এক অনিশ্চিত সময়ে ঝুঁকি নিয়েছিলেন বাংলাদেশের মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বা এমজিআইয়ের চেয়ারম্যান মোস্তফা কামাল। বিস্তারিত পড়ুন
নিয়মিত ফেসবুকে ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি অনেক সময়ই বলে দেয় তারকাদের মনের কথা, তাঁদের কাজের কথা। ছবিতে জেনে নেওয়া যাক তারকাদের যাপিত জীবনের গল্প। বিস্তারিত পড়ুন