ঢাকায় সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী

সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল-খেরেজিকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার রাতে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরেছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল–খেরেজি সোমবার রাতে ঢাকায় পৌঁছেছেন। তিনি মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ ছাড়া মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে যৌথ বৈঠক করবেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল-খেরেজি। মঙ্গলবার বিকেলে ঢাকা ছাড়ার আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন তিনি।

রাতে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছালে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।