সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি রফিকুর রহমানের ইন্তেকাল

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রফিকুর রহমানছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি রফিকুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার ভোরে নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী।

রফিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি শোকবাণীতে রফিকুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রফিকুর রহমান ১৯৮০-৮১ ও ১৯৯১-৯২ মেয়াদে সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।