হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে রাজধানীর শাহবাগ এলাকায় মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মিছিল থেকে বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবি করা হয়।
আজ রোববার বিকেল চারটায় শাহবাগ থেকে মিছিল বের করে ছাত্রদল। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। শাহবাগ থেকে পরিবাগে গিয়ে মিছিলটি শেষ হয়।
এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি এ বি এম ইজাজুল কবির, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, মাছুম বিল্লাহ, তরিকুল ইসলাম, নাসির উদ্দিন, রাজু আহমেদ, সোহেল রানা, নাহিদুজ্জামান শিপন, নূর আলম ভূঁইয়াসহ বিভিন্ন হল শাখার নেতা-কর্মীরা অংশ নেন।