কর্ণফুলীতে বিষধর সামুদ্রিক সাপ

কর্ণফুলীর উজানে সামুদ্রিক বিষধর দুই প্রজাতির সাপের সন্ধান পেয়েছে গবেষক দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীর মোহনা থেকে ৮৮ কিলোমিটার উজানে ‘বিকড সি স্নেক’ ও ‘রাসেলস সি স্নেক’ নামের দুটি বিষধর সামুদ্রিক সাপ পাওয়া গেছে। এদের স্বাভাবিক আবাস সাগরের উপকূল ও ম্যানগ্রোভ সংলগ্ন জলাভূমি। গবেষক মো. সোহেল রানার দল এই সাপের অস্তিত্ব পান। শুষ্ক মৌসুমে (ডিসেম্বর-মার্চ) কাপ্তাই বাঁধের টারবাইন বন্ধ থাকায় উজানে পানির প্রবাহ কমে, ফলে জোয়ারের সাথে লবণাক্ততা ও সামুদ্রিক সাপ নদীর গভীরে চলে আসে। গবেষণাটি ‘ইকোলজি অ্যান্ড ইভোল্যুশনে’ প্রকাশিত হয়েছে।