নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুই ট্রাস্টির জামিন কেন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট ভবন
ফাইল ছবি

অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুই ট্রাস্টির জামিন প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট। তাঁরা হলেন এম এ কাশেম ও রেহানা রহমান।

জামিন চেয়ে তাঁদের করা আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

আদালতে দুই ট্রাস্টির পক্ষে আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ ও শাহ মঞ্জুরুল হক শুনানিতে ছিলেন। দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন শুনানিতে ছিলেন।

পরে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ওই মামলায় এম এ কাশেম ও রেহানা রহমানকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে রুল শুনানির জন্য ১৬ আগস্ট দিন ধার্য করে দিয়েছেন আদালত।’

আরও পড়ুন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে গত ৫ মে মামলাটি করে দুদক। এই মামলায় ওই দুই ট্রাস্টিসহ চার ট্রাস্টি হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। সেই আবেদন খারিজ করে দিয়ে গত ২২ মে হাইকোর্ট তাঁদের পুলিশে সোপর্দ করেন। তাঁরা কারাগারে আছেন।

আরও পড়ুন