নির্বাচন পর্যবেক্ষক হতে চেয়ে ৩৫টি দেশের ১৮০ জন আবেদন করেছেন: মুখপাত্র

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীনছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জাতীয় নির্বাচনে ৩৫টি দেশ থেকে প্রায় ১৮০ জন নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশনে আবেদন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন আজ বৃহস্পতিবার সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এ ছাড়া বিভিন্ন দেশ থেকে আরও প্রায় ৩০ জন কর্মকর্তা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন সেহেলী সাবরীন।

সম্প্রতি পররাষ্ট্রসচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠকে কী আলোচনা হয়েছে, জানতে চাইলে মুখপাত্র জানান, ‘সাধারণত যেটা হয়, বিদেশি রাষ্ট্রদূত যাঁরা থাকেন, তাঁরা বিভিন্ন সময়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন। পররাষ্ট্রসচিব, মন্ত্রী বা বিভিন্ন পর্যায়ে বৈঠক করেন। তাঁরা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। অবশ্যই সামনে নির্বাচন...এসব ইস্যু আছে। আরও কত ইস্যু আছে।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। বৈঠকটি প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয়।