সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩ মার্চ, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১

মর্গে থাকা সেই বিবর্ণ পুতুলের পরিচয় জানা গেল, মায়ের জন্মদিনে জন্ম, মৃত্যুও হলো একই দিনে

বেইলি রোডে ভবনের আগুনে প্রাণ গেছে শিশু ফাইরুজ কাশেম জামিরার
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজের মর্গের মেঝেতে শুইয়ে রাখা শিশুটির মরদেহ দেখা গিয়েছিল শুক্রবার সকালে। বুকের কাছে সাঁটানো কাগজে লেখা ছিল অজ্ঞাতনামা। মাথায় ঝুঁটি বাঁধা, ধূসর রঙের হাফহাতা গেঞ্জি আর নীল পায়জামা পরা শিশুটির মরদেহ দেখে মনে হচ্ছিল, পড়ে আছে বিবর্ণ এক পুতুল। সেই শিশুর পরিচয় জানা গেছে।
বিস্তারিত পড়ুন...

২

বিদেশে সম্পদ থাকার কথা স্বীকার করলেন সাইফুজ্জামান চৌধুরী

সাইফুজ্জামান চৌধুরী
ফাইল ছবি

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী বলেন, তাঁর বাবা ১৯৬৭ সাল থেকে লন্ডনে ব্যবসা করেছেন। তিনি নিজে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করে ১৯৯১ সাল থেকে সেখানে ব্যবসা করেছেন। এরপর তিনি লন্ডনে ব্যবসা সম্প্রসারণ করেছেন।
বিস্তারিত পড়ুন...

৩

বেইলি রোডে আগুন থেকে বেঁচে ফিরেছেন তাঁরা, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

ফয়সাল আহমেদ
ছবি: প্রথম আলো

বাবার জন্য পাঞ্জাবি কিনতে গত বৃহস্পতিবার রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে যান ব্যবসায়ী ফিরোজ আল মামুন ফয়সাল। দুটি পাঞ্জাবি পছন্দ করে টাকা পরিশোধ করছিলেন । ঠিক তখনই শুনতে পান ভবনটিতে আগুন লেগেছে।
বিস্তারিত পড়ুন...

৪

বেইলি রোডের ভবনটিতে আগুনের ঝুঁকি জেনেও কেউ ব্যবস্থা নেয়নি

বৃহস্পতিবার রাতের অগ্নিকাণ্ডে রাজধানীর বেইলি রোডের পুড়ে যাওয়া ভবন গ্রিন কোজি কটেজ। অগ্নিনিরাপত্তার ব্যবস্থা ছিল না ভবনটিতে। গতকালের ছবি
ছবি: শুভ্র কান্তি দাশ

রাজধানীর বেইলি রোডের ভবনটিতে যে আগুনের ঝুঁকি ছিল, তা জানত সংশ্লিষ্ট সরকারি সংস্থা। তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি। ভবন কর্তৃপক্ষও গায়ে মাখেনি। মানুষের মৃত্যুর পর বেরিয়ে এসেছে গাফিলতির চিত্র।
বিস্তারিত পড়ুন...

৫

বেইলি রোড ট্র্যাজেডি: ‘আমরা মৃত্যু উৎপাদন করি’

আগুনে পুড়ে ছাড়খার হয়ে ভবন কঙ্কাল। বেইলি রোড, শুক্রবার সকাল দশটায়

কী ভয়াবহ এক সকাল অপেক্ষা করছে, তা জানা ছিল না। ঘুম থেকে উঠেই দেখি, বেইলি রোডে বহুতল ভবনে আগুন লেগে অনেক মানুষের প্রাণহানি। বাসার কাছেই বেইলি রোড। ফলে অফিসে না গিয়ে আগে সেখানেই ছুটে গেলাম।
বিস্তারিত পড়ুন...