তাগা ম্যান উইন্টারের সাসটেইনেবল ফ্যাশন কালেকশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাগা ম্যানের নতুন কালেকশনটি সাজানো হয়েছে পরিবেশবান্ধব ফ্যাশন ও রিসাইক্লিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে মাথায় রেখে
ছবি: সংগৃহীত

তাগা ম্যান উইন্টার২৩–২৪ কালেকশনটি এখন বাজারে। নতুন কালেকশনটি সাজানো হয়েছে পরিবেশবান্ধব ফ্যাশন ও রিসাইক্লিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে মাথায় রেখে।

নতুন কালেকশনটিতে রয়েছে রিসাইকেল্ড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি জ্যাকেট, ট্রাউজার, ফ্ল্যানেল ওভার-শার্ট এবং ডিজিটালি প্রিন্টেড টি-শার্ট। তাগা ম্যান পুনর্ব্যবহারযোগ্য ও স্থানীয়ভাবে উৎপাদিত কাঁচামালকে অগ্রাধিকার দেয়।

কালেকশনের ডিজিটাল-প্রিন্টেড কটন টি-শার্টগুলো অর্গানিক তুলা থেকে তৈরি। কিছু টি-শার্টে রিসাইকেল্ড পলিয়েস্টার সুতা রয়েছে। পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে রিসাইকেল্ড প্লাস্টিক দিয়ে তৈরি বোতাম, যা পরিবেশকে বারবার দূষণ থেকে রক্ষা করে।

তাগা ম্যানের প্রতিটি কারখানায় রয়েছে ডব্লিউআরএপি সার্টিফিকেট, যা পরিবেশের প্রতি ব্র্যান্ডটির দায়িত্বশীলতা ও নৈতিকতার একটি বড় উদাহরণ। উৎপাদনকালে তৈরি হওয়া কার্বন ফুটপ্রিন্ট ট্র্যাক ও পরিমাপ করার জন্য ব্র্যান্ডটি একটি এআই তৈরি করছে, যা সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশে ভারসাম্য রক্ষা করবে।

ই-কমার্স ডেলিভারিতে তাগা ম্যান শতভাগ বায়োডিগ্রেডেবল পলি ব্যবহার করছে। তাগা ম্যান উইন্টার ২৩–২৪ কালেকশনটি সাসটেইনেবল ফ্যাশন চয়েসের মাধ্যমে একটি পরিবেশবান্ধব পৃথিবী তৈরিতে নতুন করে চিন্তা করতে উৎসাহিত করবে।