শুভ সকাল। আজ ১৩ এপ্রিল, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
তরুণ ও যুবকেরা একটি চায়ের দোকানে বসে ছিলেন। তাঁরা বলেন, এই ফেসবুক আইডিগুলো বাংলায় লেখা। এর মধ্যে অন্যতম হচ্ছে ‘সত্যের সন্ধানে ফিলিপনগর’।
বিস্তারিত পড়ুন...
ভোরের আলো গড়িয়ে পড়তেই ঢাকার মিরপুরের একটি বাসায় ‘ইমু পাখি’, ‘ময়না পাখি’ শব্দে ডাক শোনা যায়। মেজাজ ভালো থাকলে সেই ডাকে সাড়া দেয় ছোট্ট একটি শিশু। আর সাড়া না দিলে মুখ গোমড়া করে অন্যদিকে তাকিয়ে থাকে। তার ছোট্ট রাগ, ছোট্ট আবদারেই যেন পুরো বাসা জেগে ওঠে—এক রাজকন্যার মতোই যার দখলে এখন চারপাশের সব মনোযোগ। বিস্তারিত পড়ুন...
৯২ বছর বয়সে মারা গেছেন আশা ভোসলে। শিল্পী আশা ভোসলের এই চলে যাওয়াটা বিশ্বসংগীতের জন্য অনেক বড় একটা ক্ষতি। এ ধরনের মেধার শূন্যস্থান কখনো পূরণ হবে না বলে জানান রুনা লায়লা। তিনি বলেন, ‘এ রকম প্রতিভা মনে হয় না আর জন্মাবে। শিল্পী ও মানুষ—দুইভাবে তাঁকে আমি পেয়েছি। এত অসাধারণ একজন মানুষ। আমাকে কেন জানি না, খুব মায়া করতেন।’ বিস্তারিত পড়ুন...
আমিনুল ইসলামের নেতৃত্বে বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে গত মঙ্গলবার। এরপর পাঁচ দিন ধরে তিনি আছেন বাংলাদেশেই। তবে একটি লিখিত বিবৃতি ছাড়া এ বিষয়ে আর কোনো প্রতিক্রিয়া জানাননি আমিনুল। আজ প্রথম আলোকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে গত ১০ মাস বিসিবি সভাপতি থাকাকালীন তাঁকে নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনার বিষয়ে বলেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
বিস্তারিত পড়ুন...
পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের শান্তি আলোচনা শেষ পর্যন্ত কোনো সমঝোতায় গড়ায়নি। দীর্ঘ বৈঠক, নানা প্রস্তাব ও পাল্টাপাল্টি অভিযোগের পরও দুই পক্ষের অবস্থান অপরিবর্তিত থাকায় আশা জাগানো এই আলোচনা ভেস্তে যায়। বিস্তারিত পড়ুন...