জামায়াত নেতা ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ফয়েজ আহমেদকে গুলি করে ছাদ থেকে ফেলে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দিয়েছে পরিবার।

আজ বৃহস্পতিবার ফয়েজ আহমেদের ছেলে হাসানুল বান্না এ অভিযোগ দাখিল করেন। অভিযোগে শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) জিয়াউল আহসান, র‍্যাব-১১–এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদের নামও রয়েছে।

২০১৩ সালের ১৩ ডিসেম্বর রাতে জামায়াত নেতা ফয়েজ আহমেদকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে র‍্যাবের বিরুদ্ধে। স্বজনদের অভিযোগ, সেই রাতে র‍্যাব ফয়েজ আহমেদকে বাসার দ্বিতীয় তলা থেকে ধরে ছাদে নিয়ে যায়। এরপর শারীরিক নির্যাতন এবং গুলি করে তাঁকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়।