চট্টগ্রামের একটি ক্যাফেতে আগুন, দগ্ধ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুড়ে গেছে ক্যাফের আসবাবপত্র
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় ফিউশন ক্যাফে নামে একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিন কর্মচারী কিছুটা দগ্ধ হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হলি ক্রিসেন্ট এলাকার পাশের গলিতে অবস্থিত ওই ক্যাফেতে আগুন লাগে। পরে দোকানের কর্মীরাই আগুন নেভাতে সক্ষম হন।

আগুনে দগ্ধ তিনজন হলেন—মো. কাশেম (১৭), নূর হোসাইন (২০) ও মুবিনুল হক (২২)। বর্তমানে তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সেখানে গিয়ে তদন্ত করে দেখেছেন।

অন্যদিকে ক্যাফের কর্ণধার মো. গুলজার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তিনি ধারণা করছেন। তিনজনের হাত ও পায়ের কিছু অংশ পুড়ে গেছে, তবে গুরুতর কিছু হয়নি।

বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার লিটন পালিত জানান, নূর হোসেনের শরীরের ১৩ ভাগ পুড়েছে। বাকি দুজনের ১৫ ভাগ করে। তিনজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়। তাঁদের এখনো শঙ্কামুক্ত বলা যাবে না।

গতকাল রোববার সন্ধ্যায় গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর সড়কের ২ নম্বর হোল্ডিংয়ের ১৪ তলা ভবনের ১১ তলায় আগুন লাগে। একপর্যায়ে আগুন ভবনের ১২ তলায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন