প্রথমা ডটকমের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে থাকছে অভাবনীয় সব অফার
আজ শুক্রবার (২০ জানুয়ারি) বই বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম প্রথমা ডটকমের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে পাঠকদের জন্য নানা আকর্ষণীয় অফার দিয়েছে অনলাইন প্ল্যাটফর্মটি। আজ থেকেই অফারগুলো শুরু হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশি বইয়ে ৩০% পর্যন্ত ছাড় দেবে প্রতিষ্ঠানটি। যেকোনো চারটি বই অর্ডার করলে দিতে হবে না কোনো ডেলিভারি চার্জ। এ ছাড়া ১ হাজার ৪৯৯ টাকার বেশি অর্ডার করলে একটি নোটবুক ফ্রি পাওয়া যাবে। ভারতীয় বাংলা বই কেনা যাবে ১ রুপি সমান ১ টাকা ৭০ পয়সায়। অফার চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।
এ ছাড়া পরদিন শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের দশম তলায় একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ দেশের সেরা লেখক ও প্রকাশকেরা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ২০ জানুয়ারি মিডিয়াস্টার লিমিটেডের (প্রথম আলো) একটি অঙ্গ প্রতিষ্ঠান প্রথমা ডটকমের কার্যক্রম শুরু হয়। নানা রুচি ও পছন্দের পাঠকের বইয়ের চাহিদা সহজে ও পরিপূর্ণভাবে মেটানোর লক্ষ্য নিয়ে অনলাইনে যাত্রা শুরু করে তারা। পাঠকের আকাঙ্ক্ষিত দেশি-বিদেশি যেকোনো বই এখান থেকে সুলভ মূল্যে এবং দ্রুততম সময়ে সরবরাহ করা হয়। দেশের যেকোনো প্রান্তের পাঠক ঘরে বসে বইগুলো পেয়ে যাবেন।
এখান থেকে যে কেউ অর্ডার করার পর বই হাতে পেয়ে টাকা (ক্যাশ অন ডেলিভারি) পরিশোধ করতে পারেন। এ ছাড়া রয়েছে ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনে টাকা পরিশোধ করার সুবিধা। অনলাইনের পাশাপাশি মুঠোফোনে ০১৭৩০০০০৬১৯ নম্বরে কল করেও বই অর্ডার করা যাবে।
উল্লেখ্য, বই ছাড়া প্রথমা ডটকমে বাংলাদেশের প্রধান ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও প্রথম আলো ই-পেপারের সাবস্ক্রিপশন কার্ড পাওয়া যায়।