হাওরে ধান কাটা উৎসবে কৃষকদের মধ্যে ইয়ানমার হারভেস্টার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিমধ্যেই হাওর এলাকায় নতুন বছরের বোরো ধান কাটা শুরু হয়েছে। কালবৈশাখী ও পাহাড়ি ঢল নামার আগেই কৃষকেরা যেন সঠিক সময়ে ধান কেটে ঘরে তুলতে পারেন, তার সব ধরনের ব্যবস্থাই গ্রহণ করেছে কৃষি মন্ত্রণালয়। এর সঙ্গে প্রতিবারের মতো হাওরের কৃষকদের মধ্যে জাপানি প্রযুক্তির ইয়ানমার হারভেস্টার নিয়ে পাশে দাড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় কৃষি যান্ত্রিকীকরণ প্রতিষ্ঠান এসিআই মোটরস।

১৯ এপ্রিল সুনামগঞ্জের জেলা প্রশাসন ও সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শান্তিগঞ্জ উপজেলায় বোরো ধান কর্তন উৎসবের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। উক্ত অনুষ্ঠানে মন্ত্রী এসিআই মোটরসের জাপানি ইয়ানমার কম্বাইন হারভেস্টার কৃষকের হাতে তুলে দেন।

এরপর তিনি ইয়ানমার হারভেস্টার দিয়ে ধান কাটা পর্যবেক্ষণ করেন। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ উপপরিচালক বিমল চন্দ্রসহ কৃষি অধিদপ্তরের আঞ্চলিক কর্মকর্তারা।

বিজ্ঞপ্তি