মস্তিষ্কের রোগে আক্রান্ত নিরাপত্তাকর্মী স্বপন

স্বপন চাম্বুগং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন স্বপন চাম্বুগং (৩৬)। তিনি একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর মস্তিষ্কের বাঁ পাশের সেরিবেলামে ‘আর্টেরিওভেনাস ম্যালফরমেশন’ (এভিএম) হয়েছে। এ রোগে মস্তিষ্কের ধমনি ও শিরা স্বাভাবিকভাবে না জুড়ে জট পাকিয়ে যায়। তাঁকে সুস্থ করতে উন্নত চিকিৎসা দরকার। এ জন্য প্রয়োজন কয়েক লাখ টাকা। তাঁর পরিবারের পক্ষে এত টাকা জোগাড় সম্ভব নয়।

স্বপন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কালিকাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম টমাস দুখী। পরিবারের সদস্যরা জানান, স্বপনের সামান্য বেতনেই সংসার চলত। তিনি অসুস্থ হওয়ার পর থেকে পরিবারটি সংকটে পড়েছে।

স্বপনের চিকিৎসায় তাঁর পরিবার সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর মাধ্যম: বিকাশ ও নগদ (ব্যক্তিগত): 01314-071670। ব্যাংক হিসাব: স্বপন চাম্বুগং, সঞ্চয়ী হিসাব নম্বর ১২১১১০০৬৯৩২৯৬৮, ন্যাশনাল ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল শাখা, ঢাকা।