তেহরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সরকার, কূটনীতিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেনছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের অব্যাহত হামলার পরিপ্রেক্ষিতে ইরানের রাজধানী তেহরানে অবস্থানরত প্রায় ৪০০ বাংলাদেশির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সরকার। এঁদের মধ্যে প্রায় এক শ বাংলাদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী এসব তথ্য জানান। ইরান-ইসরায়েলের চলমান সংঘাত এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী জানান, এরই মধ্যে ইরানে বাংলাদেশ দূতাবাসের কূটনীতিকসহ দূতাবাসের ৪০ জনকে নিরাপদ স্থানে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

তেহরানে বাংলাদেশিরা নিরাপদ স্থানে যেতে চান উল্লেখ করে তিনি বলেন, ‘ইতিমধ্যেই এক শ জন আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তেহরানের চার শ নাগরিককে সরিয়ে নেওয়া হবে।’

আরেক প্রশ্নের উত্তরে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব জানান, গত সোমবার রাতে ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী এবং তাঁর পরিবারের সদস্যরা তেহরানে রাষ্ট্রদূতের নির্ধারিত বাসভবন ছেড়ে গেছেন। তিনি এখন নিরাপদে অন্য একটি স্থানে অবস্থান করছেন।

বিস্তারিত আসছে