ক্যানসার দিবস উপলক্ষে বিনা মূল্যে সপ্তাহব্যাপী ক্যানসার স্ক্রিনিং

এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং আহ্‌ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের যৌথ আয়োজনে বিনা মূল্যে সপ্তাহব্যাপী ক্যানসার স্ক্রিনিং ও সচেতনতা কর্মসূচি শুরু হয়েছেছবি: বিজ্ঞপ্তি

‘বিশ্ব ক্যানসার দিবস’ ৪ ফেব্রুয়ারি। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং আহ্‌ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের যৌথ আয়োজনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিনা মূল্যে ক্যানসার স্ক্রিনিং ও সচেতনতা কর্মসূচি। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে।

আহ্‌ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন হয়। এদিন উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক, সহকারী পরিচালক, অনকোলজিস্ট, বিশেষজ্ঞ চিকিৎসকেরাসহ এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা ক্যানসার চিকিৎসায় নিজেদের ভূমিকা তুলে ধরেন এবং ক্যানসার রোগীদের পাশে আরও সক্রিয়ভাবে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সঠিক সময়ে রোগনির্ণয় এবং সচেতনতা বৃদ্ধি ক্যানসার মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে সঠিক তথ্য জানার সুযোগ তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।