রাজধানীর যে যে এলাকায় কাল ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাসের চুলা
ছবি: সংগৃহীত

রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার বেলা দুইটা থেকে পরবর্তী আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ বুধবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাইপলাইনের জরুরি সংস্কারের জন্য কাল (২ মার্চ) বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ৮ ঘণ্টা রাজধানীর মিন্টু রোড, ইস্কাটন, পরীবাগ, হাবিবুল্লাহ সড়ক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেম, ঢাকা ক্লাব, হলি ফ্যামিলি, কারওয়ান বাজার, পুরাতন এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের এলাকায় এই সময় গ্যাসের চাপ স্বল্প থাকতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।