এনএসইউতে স্কিল ডেভেলপমেন্টবিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) বুধবার ‘দ্য ক্যাম্পাস অ্যাকটিভেশন প্রোগ্রাম অন স্কিল ডেভেলপমেন্ট’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে
ছবি: সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘দ্য ক্যাম্পাস অ্যাকটিভেশন প্রোগ্রাম অন স্কিল ডেভেলপমেন্ট’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার (সিপিসি) ও ইনফোসিস্টেম টেকনোলজি লিমিটেডের সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়।

সিপিসির পরিচালক মোহাম্মদ খসরু মিয়ার উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সেমিনার শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনফোসিস্টেম টেকনোলজি লিমিটেডের চেয়ারপারসন সাবিনা ইয়াসমিন, ইনফোসিস্টেম টেকনোলজি লিমিটেডের চিফ টেকনোলজি অফিসার আল আওশাদ হিমেল ও মোহাম্মদ হাবিবুর রহমান।

সেমিনারে অংশগ্রহণকারীদের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে উচ্চ চাহিদাসম্পন্ন ক্ষেত্রগুলোর ব্যাপারে জানানোই ছিল এই সেমিনারের লক্ষ্য। এতে পেশাদার ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট (পিডিসিএম) প্রশিক্ষণ, ডিজিটাল বিপণন, ডেটা সায়েন্স, পাইথন, ওরাকল, মাইক্রোসফট অফিস দক্ষতা, ব্লকচেইনসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।

সেমিনারে সমাপনী বক্তব্য দেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস (এসইপিএস) ও সিপিসির সমন্বয়ক মোহাম্মদ মনির উদ্দিন।