‘মব–কালচার শেষ’ যেন কথার কথা না হয়
১৮ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রথম কর্মদিবসে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির নীতিনির্ধারকদের একজন সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মব কালচার শেষ।’ ‘বিশৃঙ্খলার কাল’ অবসান হবে বলে বহু মানুষ উচ্ছ্বসিত হয়েছিল। কিন্তু দেখা গেল, নতুন সরকার দায়িত্ব নেওয়ার ৯ দিন পরই মবের (উচ্ছৃঙ্খল একদল মানুষের তৈরি বিশৃঙ্খলা) ঘটনা ঘটল, তা–ও বাংলাদেশ ব্যাংকে, যেটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর একটি এবং সেটিকে রাজনৈতিক বিতর্ক ও বিশৃঙ্খলা থেকে দূরে রাখা অত্যন্ত জরুরি।