মেট্রোরেলের সব কর্মকর্তা–কর্মচারীর ছুটি বাতিল
মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড তাদের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে। তবে এই আদেশে ছুটি বাতিলের কোনো কারণ উল্লেখ করা হয়নি। ডিএমটিসিএল সূত্র বলছে, চলতি মাসে রাজনৈতিক অস্থিরতা হতে পারে—এমন আশঙ্কা থেকেই মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার বিষয়ে সতর্কতামূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে।