বৈদ্যুতিক বাতি ও এসির ব্যবহার সীমিত রাখার নির্দেশ আইজিপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ
ফাইল ছবি

বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার জন্য সব পুলিশ ইউনিটকে নির্দেশনা দিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, জ্বালানিসংকটের এ সময় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি বিধিবিধান যথাযথভাবে মেনে চলতে হবে।

আজ বুধবার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেন আইজিপি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর এ তথ্য জানায়।

‘আমার কক্ষের সুইচ আমি নিজেই বন্ধ করি’—প্রধানমন্ত্রীর এ আহ্বান মেনে চলতে সব পুলিশ সদস্যের প্রতি অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, জাতীয় স্বার্থে, দেশের কল্যাণে আমাদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। তিনি পুলিশ সদর দপ্তরসহ পুলিশের সব স্থাপনায় বৈদ্যুতিক বাতি ও এসির ব্যবহার সীমিত রাখার নির্দেশ দেন। দিনের বেলায় সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরামর্শও দেন তিনি।
সভায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।