শুভসন্ধ্যা। আজ মঙ্গলবার। দিনভর রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন, মন্ত্রিসভার কোনো সদস্য ভালো ‘পারফর্ম’ করতে পারছেন না, তাহলে তাঁর জায়গায় দপ্তর পুনর্বণ্টন অথবা নতুন কাউকে দায়িত্ব দেবেন। তবে এটি সরকারের ১৮০ দিনের পর, নাকি আরও সময় লাগবে, সেটা নিশ্চিত নয়। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। বিস্তারিত পড়ুন...
সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। গতকাল সোমবার রাত থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াতে থাকে। জামায়াতে ইসলামীর এই এমপি আজ দুপুর ১২টা ১ মিনিটে নিজের ফেসবুক আইডিতে ভাইরাল ভিডিওর বিষয়ে একটি ব্যাখ্যা দেন। বিস্তারিত পড়ুন...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। যুক্তরাষ্ট্রের গাড়ি, দুগ্ধজাত পণ্য ও মদের ক্ষেত্রে কানাডা ‘বৈষম্যমূলক আচরণ’ করছে—এ অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। বিস্তারিত পড়ুন...
ফিফার একাধিক বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিশ্বকাপ ফাইনাল বয়কট করেছেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ উপলক্ষে মেক্সিকো সিটি সফর করলেও ফিফার সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডে অসন্তুষ্ট সেফেরিন গত রোববার রাতে ফাইনাল ম্যাচের ভেন্যু নিউ জার্সিতে যাননি। বিস্তারিত পড়ুন...
ওটিটি প্ল্যাটফর্মের দুনিয়ায় বাংলাদেশের দর্শকদের পছন্দেও দ্রুত পরিবর্তন ঘটে। এক সপ্তাহে যে সিনেমা শীর্ষে থাকে, পরের সপ্তাহেই সেটি স্থান হারাতে পারে নতুন কোনো সিনেমার কাছে। তবু অ্যাকশন, থ্রিলার, কমেডি আর পারিবারিক গল্পের সিনেমাগুলোই এখন বেশি আকর্ষণ করছে দেশের দর্শকদের। নেটফ্লিক্স বাংলাদেশের দর্শকদের পছন্দের তালিকায় থাকা পাঁচটি সিনেমার গল্পে কী আছে? বিস্তারিত পড়ুন...