চিকিৎসা ব্যয়ে হিমশিম খাচ্ছে স্বপ্নার পরিবার

মাহমুদা স্বপ্না
ছবি: সংগৃহীত

রাজধানীর বছিলার বাসিন্দা মাহমুদা স্বপ্না প্রায় দেড় যুগ ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। তাঁর স্বামী মো. নাজমুল হক ঢাকার একটি বেসরকারি কলেজের শিক্ষক। গ্রামের বাড়ি গাজীপুরে। নাজমুল হক বলেন, ২০১৪ সালে তাঁর স্ত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর তাঁর থ্যালাসেমিয়া ধরা পড়ে।

নাজমুল হক বলেন, ২০২২ সালের মে ও জুনে ভারতের কলকাতায় মাহমুদার মেরুদণ্ড ও কোমরে দুই দফা অস্ত্রোপচার হয়। এরপর সংক্রমণের কারণে ২০২৫ সালের ২২ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে তাঁর কোমরে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি কিছুটা হাঁটতে পারছেন, তাঁকে ফিজিওথেরাপি নিতে হচ্ছে। তবে কয়েক লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়ায় মাহমুদার চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। এই দম্পতির দুই মেয়ে—একাদশ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী। নাজমুল নিজেও হৃদ্‌রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। এমন অবস্থায় সমাজের হৃদয়বান মানুষের কাছে সহায়তা চেয়েছেন নাজমুল।

সহায়তা পাঠাতে পারেন—মো. নাজমুল হক, হিসাব নম্বর: ২৫৮১৫১০০২৫১১১, ডাচ্-বাংলা ব্যাংক, মোহাম্মদপুর শাখা, ঢাকা, রাউটিং নম্বর ০৯০২৬৩২৮৬। (বিকাশ ও নগদ) 01716451792।