জমে উঠেছে মেধার লড়াই। ‘দেখাও যত প্রতিভা তোমার’ স্লোগানে সারা দেশের শিশু-কিশোরদের অংশগ্রহণে চলছে দেশের অন্যতম বড় প্ল্যাটফর্ম ‘মার্কস অলরাউন্ডার’। প্রান্তিক পর্যায় থেকে প্রতিভাদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস বলে দিচ্ছে, আগামীর অলরাউন্ডাররা এবার তৈরি হচ্ছে তৃণমূল থেকেই।
এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক পর্বের প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়েছে, যেখান থেকে উঠে এসেছে অসংখ্য নতুন মুখ ও নতুন গল্প। আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয়—তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।
আগামীকাল শুক্রবার ও পরশু শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) মার্কস অলরাউন্ডারের ঢাকার আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নিম্মলিখিত প্রতিটি ভেন্যুতে সকাল ৮টা থেকে শুরু হবে প্রতিযোগিতা।
তারিখ: ১৭ এপ্রিল, শুক্রবার
ভেন্যু: চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা।
যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: ঢাকার কেরানীগঞ্জ থানার সব স্কুল ও কলেজ।
ভেন্যু: ঢাকা গভ. মুসলিম হাই স্কুল, বাহাদুর শাহ পার্ক, ঢাকা।
যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: ঢাকার বংশাল-চকবাজার এবং কোতোয়ালি থানার সব স্কুল ও কলেজ।
ভেন্যু: বাড্ডা হাই স্কুল, গুদারাঘাট সংলগ্ন, বাড্ডা–গুলশান, ঢাকা।
যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: ঢাকার বাড্ডা থানার সব স্কুল ও কলেজ।
তারিখ: ১৮ এপ্রিল, শনিবার
ভেন্যু: বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ, দোহার, ঢাকা।
যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: ঢাকার দোহার ও নবাবগঞ্জ থানার সব স্কুল ও কলেজ।
ভেন্যু: খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, খিলগাঁও, ঢাকা।
যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: ঢাকার সবুজবাগ থানার একাংশ (মালিবাগ, গোড়ান ও ত্রিমোহিনী) এবং খিলগাঁও থানার সব স্কুল ও কলেজ।
ভেন্যু: উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, ৭ নং সেক্টর, উত্তরা, ঢাকা।
যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: ঢাকার উত্তরা পশ্চিম এবং দক্ষিণখান থানার সব স্কুল ও কলেজ।
পর্যায়ক্রমে ঢাকার বাকি অঞ্চলের মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হবে।
প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়
প্লে থেকে ৪র্থ শ্রেণি: জুনিয়র স্কুল (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা); ৫ম থেকে ৮ম শ্রেণি: মিডল স্কুল (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা) এবং ৯ম থেকে দ্বাদশ শ্রেণি: হাই স্কুল ও কলেজ (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।)
ইতিমধ্যে ঢাকা (মোহাম্মদপুর, আদাবর ও উত্তরা পূর্ব থানার একাংশ), বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, যশোর, মাগুরা, নোয়াখালী, ফেনী, সিলেট, নাটোর, পাবনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ি, সিরাজগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, খুলনা, বাগেরহাট, রাজশাহী, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, লালমনিরহাট, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, শেরপুর, কুষ্টিয়া, মেহেরপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নীলফামারী ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন জেলায় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে দেশের ১০০টি স্থানে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সব স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র–ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
পুরস্কার
মার্কস অলরাউন্ডারে তিনটি গ্রুপ থেকে সেরা তিন অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। আর বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবে মোট ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি।
গ্র্যান্ড ফিনালেতে তিনটি গ্রুপের ফার্স্ট রানার্সআপ এবং সেকেন্ড রানার্সআপের প্রত্যেকে পাবে ৫ লাখ এবং ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি। তিনটি গ্রুপের ছয়টি বিষয়ের প্রতিটিতে সেরা ৩ জন করে মোট ৫৪ জন সেরা পারফর্মারের প্রত্যেকে পাবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। জাতীয় পর্যায়ে তিনটি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষাপ্রতিষ্ঠান পাবে একটি করে কম্পিউটার।
আয়োজকদের মতে, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা, সংস্কৃতি ও মেধার পূর্ণ বিকাশে ‘মার্কস অলরাউন্ডার’ একটি বিস্তৃত মাধ্যম হিসেবে কাজ করছে। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিস্তৃত এই আয়োজন অংশগ্রহণকারীদের বাস্তবধর্মী অভিজ্ঞতা অর্জনে সহায়তা করছে। মূলত প্রতিভা অন্বেষণের পাশাপাশি তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে www.marksallrounder.com। ফোন করা যাবে (সকাল ৮টা থেকে রাত ৮ টা) ০৯৬১৪৫১৬১৭১ নম্বরে।