কমফোর্ট জোনের বাইরে জীবনকে চেনার সাহসী গল্প

যে বাবারা পরম যত্নে সন্তানকে জীবনের জন্য তৈরি করে তোলেন, সেই সব সুপারহিরোর প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই গ্রী এসি তৈরি করেছে বিশেষ ওভিসি
ছবি: গ্রী এসির সৌজন্যে

বাবা মানেই যেন এক পরম আশ্রয়, এক টুকরা শীতল ছায়া। আর এবারের বাবা দিবস উপলক্ষে বাবা ও সন্তানের সম্পর্কের এক চেনা অথচ একদম ভিন্নধর্মী ও মিষ্টি গল্প নিয়ে নতুন একটি আবেগঘন ওভিসি প্রকাশ করেছে গ্রী এসি। যেখানে বাবার চিরন্তন স্নেহের পাশাপাশি উঠে এসেছে সন্তানকে জীবনের আসল কমফোর্টের সংজ্ঞা শেখানোর এক দারুণ গল্প।

ওভিসির শুরুতে দেখা যায় একটি ঘরের চেনা কমফোর্টেবল পরিবেশ, যেখানে সগৌরবে চলছে গ্রী এসি। এমন আরামের আবহে মধ্যবয়সী এক বাবা যখন পাহাড়ে ট্রেকিংয়ে যাওয়ার ব্যাগ গোছাচ্ছেন, তখন পাশে চরম উদ্বেগ নিয়ে দাঁড়িয়ে আছে তাঁর কিশোরী মেয়ে। ঘরের এসির বাতাসে বড় হওয়া মেয়ের মনে রাজ্যের দুশ্চিন্তা, ‘বাবা, আমরা যেখানে যাচ্ছি, সেখানে কি এসি আছে?’

বাবার উত্তর যখন আসে যে সেখানে কারেন্টই নাই, তখন মেয়ের কপালে চিন্তার ভাঁজ আরও বাড়ে। এসি বাসও নেই শুনে মেয়ে তো একদম হতভম্ব!

মা পাশ থেকে মেয়ের এই অবস্থা দেখে স্বভাবসুলভ রসিকতায় বলে ওঠেন, ‘হুঁ, ফার্মের মুরগি! ট্রেকিং করবে, ক্যাম্পিং করবে, আবার এসিও লাগবে!’

মায়ের এই চেনা সংলাপে যেমন এক চিলতে হাসি ফোটে, তেমনই প্রকাশ পায় আমাদের চেনা পারিবারিক আবহ।

মেয়ের একটাই ভয়, তাহলে কি সত্যি সত্যি তিন দিন এসি ছাড়া থাকতে হবে? ঠিক তখনই বাবা পরম মমতায় মেয়ের হাতে তুলে দেন গ্রী এসির রিমোটটা। মেয়ে অবাক হয়ে জানতে চায়, ‘যেখানে এসিই নাই, সেখানে রিমোট দিয়ে কী হবে?’

বাবা তখন রহস্যময় হাসি দিয়ে বলেন, ‘আমরা যখন ট্রেকিং করে পাহাড়ের চূড়ায় উঠব, তখন সুইচটা অন করলেই দেখবি চারপাশে এসির বাতাস।’

বাবার এমন মজার ছলে দেওয়া আশ্বাসে মেয়ে আদুরে রাগে বলে ওঠে, ‘বাবা…!’

গল্পের পরের দৃশ্যে দেখা যায়, সব চড়াই-উতরাই পেরিয়ে বাবা ও মেয়ে দাঁড়িয়ে আছে পাহাড়ের চূড়ায়, চারপাশে খোলা আকাশ। মেয়েটি তখন বাবার দেওয়া সেই গ্রী এসির রিমোটটা বের করে মজা করেই সুইচ অন করে। আর ঠিক তখনই পাহাড়ের একরাশ ঠান্ডা ও বিশুদ্ধ বাতাস এসে মেয়ের চুল উড়িয়ে দেয়। প্রকৃতির সেই অকৃত্রিম শীতলতায় মেয়ে হেসে তাকায় বাবার দিকে, আর বাবার চোখে ফুটে ওঠে সন্তানকে এক নতুন পৃথিবীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার তৃপ্তি। সে বুঝতে পারে, বাবারা শুধু চার দেয়ালের ভেতরের আরামটুকুই নিশ্চিত করেন না, বরং জীবনের কঠিন পথগুলোতেও সন্তান যেন সহজে মানিয়ে নিতে পারে, তার সেই ভবিষ্যৎ কমফোর্টের ভিতটাও গড়ে দেন।

গ্রী এসির ব্র্যান্ড স্লোগান ‘একটু বেশিই কমফোর্টেবল’ ভাবনার সঙ্গে এই ওভিসিতে এক অনন্য ও বৈপ্লবিক মাত্রা যোগ করা হয়েছে। একটি এসি ব্র্যান্ড হিসেবে ঘরের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি, সমাজ ও নতুন প্রজন্মের প্রতি দায়বদ্ধতা থেকে গ্রী এবার কমফোর্ট জোনের বাইরে গিয়ে জীবনকে চেনার আহ্বান জানিয়েছে।

ব্র্যান্ডটির এই ভিন্নধর্মী, দূরদর্শী ও সাহসী চিন্তাকে বরাবরের মতো পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে বিজ্ঞাপনী সংস্থা ক্রসওয়াক কমিউনিকেশনস এবং এটি নির্মাণ করেছেন পরিচালক অনম বিশ্বাস।

এখানে কমফোর্ট মানে শুধু ঘরের ঠান্ডা বাতাস নয়, কমফোর্ট মানে এমন এক মানসিক শক্তি, যা সন্তানকে করে তোলে সাহসী, আত্মবিশ্বাসী আর প্রকৃতির কাছাকাছি গিয়ে জীবনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত।

যে বাবারা পরম যত্নে সন্তানকে জীবনের জন্য তৈরি করে তোলেন, সেই সব সুপার হিরোর প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই তৈরি হয়েছে গ্রী এসির এই বিশেষ ওভিসি।