সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৩ ডিসেম্বর, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১

আটটি ট্রেনের চলাচল স্থগিত, দুটি সীমিত

নাশকতার আশঙ্কায় এসব ট্রেনের চলাচল স্থগিত করা হয়েছে
ফাইল ছবি

চলমান হরতাল-অবরোধে নাশকতা এড়াতে চার জোড়া ট্রেনের চলাচল স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। চলাচলের পথ সীমিত করা হয়েছে এক জোড়া ট্রেনের। এসব ট্রেনের সব কটিই রাতে চলাচল করে। বিস্তারিত পড়ুন...

২

বাংলাদেশের নির্বাচন নিয়ে অবস্থান বদলায়নি জাতিসংঘ

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক
ছবি: জাতিসংঘের ওয়েবসাইট থেকে নেওয়া

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘ তার অবস্থান আগেই জানিয়ে দিয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে সংস্থাটির সেই অবস্থান অপরিবর্তিত আছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
বিস্তারিত পড়ুন...

৩

আটক ৯ জনের সম্পৃক্ততা পায়নি র‍্যাব

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি
ফাইল ছবি

রেলে নাশকতার ঘটনায় রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের আশপাশের এলাকা থেকে আটক নয়জনের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছে র‍্যাব। শুক্রবার তাঁদের বিমানবন্দর থানায় হওয়া ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বিস্তারিত পড়ুন...

৪

ভোটের জয়, নাকি অন্য কিছুর

আওয়ামী লীগের নির্বাচনী ধ্বনি এখন চারদিকে। ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ কিংবা ‘বারবার দরকার, শেখ হাসিনার সরকার’—রাজপথের নির্বাচনী মিছিলে এসব শুনি। ঘণ্টার পর ঘণ্টা অসহনীয় যানজটে আটকে থাকি, ভাবি, কার সঙ্গে জিতবে এবার নৌকা, কে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে? বিস্তারিত পড়ুন...

৫

ছেলে হয়েছে একটা, বলতেই বুক ফেটে যাচ্ছিল

স্ত্রী ও মেয়ের সঙ্গে কাশ্মীরে নিহত প্রকৌশলী অনিন্দ্য কৌশল। অনিন্দ্যের এই ছবি দেখেই বাবাকে চিনবে গতকাল জন্ম নেওয়া তাঁর তৃতীয় সন্তান
ছবি সংগৃহীত।

অনেকক্ষণ রিং বাজার পর ফোন ধরলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা স্বপন কুমার নাথ। ঘরে নতুন অতিথি আসার খবর জানতে চাইলে চুপ করে ছিলেন কিছুক্ষণ। ‌‘ছেলে হয়েছে একটা,’ এটুকু বলতেই যেন ফোনের ওপারে বুক ফেটে যাচ্ছিল তাঁর।
বিস্তারিত পড়ুন...