নর্দান ইউনিভার্সিটি ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উদ্যোগে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সামিট’
নর্দান ইউনিভার্সিটি ও ভারতের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উদ্যোগে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সামিট ২০২৩’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার নর্দান ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাদার, গবেষক, শিক্ষাবিদ ও শিল্পবিশেষজ্ঞদের মধ্যে সাপ্লাই চেইন ও লজিস্টিক ম্যানেজমেন্টবিষয়ক জ্ঞান ভাগ করে নিতে এবং ধারণা বিনিময় করতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের সভাপতি এইচ কে শর্মা, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উপাচার্য গৌতম সেনগুপ্ত ও নর্দান ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আবদুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য আনোয়ার হোসেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের সেন্টার ফর রিসার্চ ইন ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট ও নর্দান ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।