পিএসসিতে আরও পাঁচ সদস্য নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আরও পাঁচ সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।
নতুন সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা হলেন অধ্যাপক শাহনাজ সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ, অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান, মো. মুনির হোসেন এবং সাব্বির আহমেদ চৌধুরী। সদস্যদের মেয়াদ হবে পাঁচ বছর বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে।
এর আগে আট সদস্য নিয়োগ দেয় সরকার। বর্তমানে পিএসপির চেয়ারম্যানের দায়িত্বে আছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।
ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আগের চেয়ারম্যান ও সদস্যরা পদত্যাগ করেন। এরপর চেয়ারম্যানসহ নতুন সদস্য নিয়োগ দেয় সরকার।