সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ শুক্রবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন

পুলিশের অভিযানে গ্রেপ্তার মোবারক হোসেন ওরফে ইমন
ছবি: পুলিশের সৌজন্যে

ব্যবসায়ী কিংবা প্রবাসীদের মুঠোফোনে হুমকি দেওয়া হতো লাখ থেকে কোটি টাকা চাঁদার জন্য। এরপর বাহকের মাধ্যমে নগদে সংগ্রহ করা হতো চাঁদাবাজির সেই টাকা। চাঁদার টাকা সংগ্রহের জন্য ছিল এলাকাভেদে পৃথক ব্যক্তি। বিস্তারিত পড়ুন...

এস আলমের পর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবার কেডিএসের হাতে

সরকারের উচ্চপর্যায়ের ইচ্ছায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পরিচালনার ভার আবারও পুরোনো উদ্যোক্তাদের হাতে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরাও নতুন পর্ষদে স্থান পেয়েছেন। বিস্তারিত পড়ুন...

অ্যান্টি-ডাম্পিং শুল্ক বসাতে ভারতের তদন্তের মুখে বাংলাদেশ, যোগ হলো আরেক পণ্য

বাংলাদেশ ও ভারতের পতাকা

বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হওয়া পলিইথিলিন টেরেফথালেট (পিইটি) ফিল্মের বিরুদ্ধে অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরু করেছে ভারত। পিইটি ফিল্ম মূলত খাদ্য, ওষুধ, প্রসাধনী ও শিল্পপণ্যের মোড়ক তৈরিতে ব্যবহৃত হয়। বিস্তারিত পড়ুন...

মেসির সঙ্গে দুই সেশনের অনুশীলনেই যা বুঝে গেলেন কাসেমিরো

ইন্টার মায়ামির হয়ে নতুন যাত্রা শুরু করেছেন কাসেমিরো
এএফপি

ম্যানচেস্টার ইউনাইটেডে চার বছর কাটিয়ে মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার কাসেমিরো। গত শনিবার মন্ট্রিয়লের বিপক্ষে ১-০ গোলের জয়ে ইন্টার মায়ামির হয়ে অভিষেকও হয়ে গেছে তাঁর। অন্যদিকে আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের দুই সপ্তাহেরও কম সময় পর হওয়ায় সেই ম্যাচে বিশ্রামে ছিলেন মেসি। বিস্তারিত পড়ুন...

মালিক খুনের তদন্তে ভেড়া! দর্শকদের আগ্রহ, শীর্ষে যে ৫ সিনেমা

কোন সিনেমা, সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ বেশি, সেই ডেটাবেজের ওপর ভিত্তি করে তৈরি হয় ফ্যান ফেবারিট বা দর্শকদের পছন্দের সিনেমার তালিকা। জনপ্রিয় এই চলচ্চিত্রভিত্তিক ওয়েবসাইটে ‘ফ্যান ফেবারিট’-এর তালিকায় এ সপ্তাহের শীর্ষে রয়েছে পাঁচটি সিনেমা। বিস্তারিত পড়ুন...