মুক্ত গণমাধ্যম দিবসেও সাংবাদিক কারাগারে
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে শাকিল আহমেদ, ফারজানা রুপা, মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ বহু সাংবাদিক দীর্ঘদিন কারাবন্দী। বারবার আবেদন করেও তাঁদের জামিন মেলেনি। টিআইবি’র তথ্যে, ৪৯৬ জন সাংবাদিক হয়রানির শিকার হন, ২৬৬ জনকে হত্যা মামলায় আসামি করা হয়। নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী বিনা বিচারে আটকে রাখাকে অসামঞ্জস্যপূর্ণ বলেছেন। সম্প্রতি আনিস আলমগীরসহ কিছু সাংবাদিক জামিন পেলেও, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিকদের মুক্তির দাবি জোরালো।