শুভ সকাল। আজ ২৯ জুলাই, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ
যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশের শেষ দিকে রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজারের কাছে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও চার ব্যক্তি আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটনাটি ঘটে।
বিস্তারিত পড়ুন:
মেয়ের লাশের পাশে ইতালিপ্রবাসী বাবা কহিনুর মিয়া ‘ওই মা, ওই মা’ বলে বুক চাপড়াচ্ছিলেন আর আহাজারি করছিলেন। একবার মেয়ের লাশ দেখছেন, আবার সমবয়সী অন্য মেয়েকে কোলে নিয়ে কান্না করছিলেন। নৌকাডুবিতে মারা যাওয়া আট বছর বয়সী স্নেহা আক্তারদের বাড়িতে গিয়ে গতকাল শুক্রবার সকাল পৌনে আটটায় এমন পরিস্থিতি দেখা যায়। স্নেহাদের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মুন্দিরাপাড়া গ্রামে।
বিস্তারিত পড়ুন:
রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনকে বৃহস্পতিবার রাশিয়ায় দেখা গেছে। গত মাসে তাঁর নেতৃত্বে সশস্ত্র বিদ্রোহের পর এই প্রথম রাশিয়ায় প্রকাশ্যে দেখা গেল প্রিগোশিনকে।
বিস্তারিত পড়ুন:
অফিসে আসার পথে খিলগাঁও উড়ালসড়কের তলে রোজ কিছু মানুষকে বসে থাকতে দেখি। বেশির ভাগেরই পরনে মলিন জামা ও লুঙ্গি। চেহারায় স্থায়ী বিষণ্নতা। চোখেমুখে কালশিটে পড়া অপুষ্টির স্পষ্ট রেখা। কারও হাতে কোদাল, কারও হাতে শাবল। কারও হাতে কিছুই নেই।
বিস্তারিত পড়ুন:
বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে তামিম ইকবাল এখন লন্ডনে আছেন। গতকাল সেখানে কোমরের চোটের সমস্যা সমাধানের জন্য ব্যথানাশক ইনজেকশন দেওয়া হয় তামিমকে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরীও আছেন তামিমের সঙ্গে।
বিস্তারিত পড়ুন: