ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১০৬ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে ডেঙ্গু রোগী
ফাইল ছবি: প্রথম আলো

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু দাঁড়াল ২৭৮ জনে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৩ জন এবং ঢাকার বাইরে ৬৩ জন।

দেশে বর্তমানে সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে মোট ৪৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকায় ২৪৩ জন এবং ঢাকার বাইরে ২০৪ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ১২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন।