সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১২ জুলাই, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

১

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৭ জনের মৃত্যু, নতুন রোগী হাজারের বেশি

প্রতিদিনই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। বড়–ছোট সবাই আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা, ১১ জুলাই
ছবি: তানভীর আহাম্মেদ

চলতি বছর দেশে এক দিনে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত) ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৮৩। চলতি জুলাইয়ে এখন পর্যন্ত মৃত্যু হলো ৩৬ জনের। বিস্তারিত পড়ুন:

২

বাংলাদেশে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার নাগরিকদের ভ্রমণ সতর্কতা

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার পতাকা


আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ঘিরে নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে মার্কিন দূতাবাস ও অস্ট্রেলিয়া হাইকমিশন। গতকাল মার্কিন দূতাবাস ও অস্ট্রেলিয়া হাইকমিশন তাদের ভ্রমণ সতর্কবার্তা হালনাগাদ করে এই সতর্কতা জারি করে। বিস্তারিত পড়ুন:

৩

আরও তিন বছরের জন্য তাকসিমকে ওয়াসার এমডি পদে রাখার সুপারিশ

ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান
ফাইল ছবি


নাগরিক সেবার মান নিয়ে সমালোচনা ও বিতর্কের মুখে পড়লেও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আরও তিন বছরের জন্য নিয়োগ পেতে যাচ্ছেন তাকসিম এ খান। গতকাল অনুষ্ঠিত ওয়াসার বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।বিস্তারিত পড়ুন:

৪

ন্যাটোতে সুইডেনের আসা নিয়ে মন বদলালেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান
ফাইল ছবি: এএফপি


পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সুইডেনের সদস্য হওয়ার প্রক্রিয়ায় বছরখানেক ধরে আপত্তি জানিয়ে আসছিল তুরস্ক। অবশেষে এই আপত্তি তুলে নেওয়া হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গত সোমবার বলেছেন, সুইডেনের ন্যাটোভুক্ত হওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে আপত্তি নেই তাঁর। বিস্তারিত পড়ুন:

৫

আন্তর্জাতিক ক্রিকেটে আজ যে নতুন কীর্তি গড়লেন সাকিব

আফগানিস্তানের বিপক্ষে আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩৯ রান করে আউট হন সাকিব। মাইলফলকের দেখা পেয়েছেন তার আগেই
ছবি: শামসুল হক

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে সাকিবের মোট রান সংখ্যা ছিল-১৩৯৭১। টেস্টে ৪৪৫৪, ওয়ানডেতে ৭১৭২ এবং টি-টোয়েন্টিতে ২৩৪৫—এই পরিসংখ্যান সবশেষ ম্যাচের আগে। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ১৪ হাজার রানের মাইলফলক ছুঁতে আর ২৯ রান দরকার ছিল সাকিবের। বাংলাদেশের ইনিংসে ১৫তম ওভারে ওই ‘হার্ড ফ্ল্যাশ’ খেলার মাধ্যমে মাইলফলকটি ছুঁয়েও ফেলেন। তখনই দারুণ এক ‘ক্লাব’-এর জন্ম দেন সাকিব, আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে যার অস্তিত্ব ছিল না। বিস্তারিত পড়ুন: