সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। আজ প্রথম আলোয় প্রকাশিত খবরগুলোর মধ্যে ‘করের টাকায় মন্ত্রী-সচিবের মা-বাবার নামে প্রতিষ্ঠান’ শিরোনামের খবরটি বিপুলসংখ্যক পাঠক পড়েছেন। এর পাশাপাশি ‘ডলারের পরে এবার টাকার ঘাটতি, চাহিদামতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না’ শিরোনামের খবরটিও পঠিত হয়েছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এ–সংক্রান্ত খবরটিও শীর্ষ পঠিত সংবাদের একটি। এর পাশাপাশি অর্থনীতি, আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

১

করের টাকায় মন্ত্রী-সচিবের মা-বাবার নামে প্রতিষ্ঠান

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের গ্রামে তাঁর মায়ের নামে হাসপাতাল নির্মিত হচ্ছে ৪৪ কোটি টাকা ব্যয়ে। যার ৩৫ কোটি টাকা দিচ্ছে সমাজসেবা অধিদপ্তর। লালমনিরহাটের কালীগঞ্জের তুষভান্ডার ইউনিয়নে। সম্প্রতি তোলা
ছবি: প্রথম আলো

সমাজসেবা অধিদপ্তরের প্রকল্পের মাধ্যমে শুধু মন্ত্রী নন, আমলারাও নিজের মা-বাবা অথবা স্বজনের নামে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, প্রশিক্ষণকেন্দ্র ইত্যাদি স্থাপনা করেছেন। সমাজসেবা অধিদপ্তর ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৮টি প্রকল্পের (ডায়াবেটিক হাসপাতাল ছাড়া) মাধ্যমে এ ধরনের স্থাপনা নির্মাণ করেছে অথবা করছে, যার অন্তত ১১টি মন্ত্রী অথবা আমলাদের মা-বাবা অথবা স্বজনের নামে। বিস্তারিত পড়ুন...

২

ডলারের পরে এবার টাকার ঘাটতি, চাহিদামতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না

বিদ্যুৎ খাত
ফাইল ছবি

বিদ্যুৎকেন্দ্রের বিল বকেয়া ২৫ হাজার কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের কাছে পিডিবির পাওনা ২৮ হাজার কোটি টাকা। বিস্তারিত পড়ুন...

৩

তারেকের ৯ বছর কারাদণ্ড, জুবাইদার ৩ বছর

তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান
ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাঁর স্ত্রী জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বিস্তারিত পড়ুন...

৪

বাইডেন তখন রেস্তোরাঁয় খাচ্ছেন, সিনেমা দেখছেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তৃতীয় আরেকটি মামলায় অভিযুক্ত হলেন, তখন প্রেসিডেন্ট বাইডেন নিজের অঙ্গরাজ্য ডেলাওয়ারে অবসর সময় কাটাচ্ছেন। সেখানে তিনি ডেলাওয়ার সমুদ্রসৈকতে ম্যাটস ফিশ ক্যাম্পে গেছেন। বিস্তারিত পড়ুন...

৫

বিকিনিতে দীপিকা, রণবীর বললেন, সতর্ক করা প্রয়োজন ছিল

কেউ হেঁটেছেন র‍্যাম্পে, কেউ হাজির হয়েছেন নতুন সিরিজের ট্রেলার মুক্তির অনুষ্ঠানে; কোনো বলিউড তারকার ছবি দেখে মজার মন্তব্য করছেন তাঁর স্বামী। বিস্তারিত পড়ুন...