আমরা প্রত্যাশিত রায় পাইনি: দুদকের আইনজীবী

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী তরিকুল ইসলাম। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণেছবি: প্রথম আলো

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের পৃথক দুই মামলার রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী তরিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রত্যাশিত রায় পাইনি।’

আজ সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক রবিউল আলম এ দুই মামলার রায় ঘোষণা করেন। রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানার দুই মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জেল–জরিমানা হয়েছে।

রায়ের পর দুদকের আইনজীবী তরিকুল ইসলাম ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে প্রথম আলোর প্রশ্নের জবাবে বলেন, তাঁরা আসামিদের সর্বোচ্চ সাজা আশা করেছিলেন। এখন তাঁরা দুদকের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

আইনজীবী তরিকুল ইসলাম আরও বলেন, দণ্ডবিধির ৪০৯ ধারায় সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন। যেহেতু সেটা হয়নি, সে জন্য তাঁর প্রত্যাশিত রায় পাননি।

আরও পড়ুন