শুভ সকাল। আজ ২০ এপ্রিল, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
বাংলাদেশের ভবিষ্যৎ এ দেশের মানুষকে ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বাংলাদেশটা আমাদের, এর ভবিষ্যৎও আমাদের নির্মাণ করতে হবে। আমেরিকা থেকে ট্রাম্প এসে ঠিক করে দেবেন না বা চীন থেকে সি এসেও এটা করে দেবেন না কিংবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবেন না। এ বিষয় আমাদের অন্তরে গেঁথে নিতে হবে।’
বিস্তারিত পড়ুন ...
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কত দিন ক্ষমতায় থাকবে বা থাকা উচিত, সে বিষয়ে দেশে ব্যাপক আলোচনা চলছে। এ আলোচনা মূলত দুটি কারণে তৈরি হয়েছে: এক. দেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপি নির্বাচনের জন্য সরকারের প্রতি চাপ সৃষ্টি করছে; দুই. সংস্কার, আওয়ামী লীগের বিচার এবং অন্যান্য বিষয় নিয়ে রাজনৈতিক অঙ্গনে মতবিরোধ।
বিস্তারিত পড়ুন ...
বাংলাদেশের খেলোয়াড় ও সমর্থকদের বুকের ধুকপুকানি অবিশ্বাস্য মাত্রায় বাড়িয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার হেইলি ম্যাথুস। সঙ্গীদের নিয়ে যা শুরু করেছিলেন, আর কয়েকটা বল বেশি টিকলেই ক্যারিবীয় ওপেনার নিশ্চিত বাংলাদেশের স্বপ্ন চুরমার করে দিতেন। ম্যাথুস মেয়েদের ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন কি না, এ নিয়ে যখন গবেষণা শুরু হলো, তখনই ছন্দপতন।
বিস্তারিত পড়ুন ...
নাম তাঁর ফাতিমা হাসুউনা। ২৫ বছর বয়সের ফাতিমা পেশায় আলোকচিত্রী। বাড়ি ফিলিস্তিনের গাজায়। ইসরায়েলি নৃশংসতায় মৃত্যু যেন সব সময় ফাতিমার বাড়ির দোরগোড়ায় অপেক্ষা করে। জীবনের মায়া তুচ্ছ করে গাজাবাসীর ওপর চালানো ইসরায়েলি নৃশংসতা ক্যামেরায় ধরে রেখেছিলেন তিনি। তা–ও এক দিন, দুই দিন নয়; প্রায় ১৮ মাস ধরে।
বিস্তারিত পড়ুন ...
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসের ছাদ উড়ে যাওয়া আলোচিত যাত্রীবাহী বাসটির গন্তব্য ছিল বরগুনার পাথরঘাটায়। ছাদ উড়ে যাওয়ার পর বেপরোয়া গতির বাসটি প্রায় ছয় কিলোমিটার চালিয়ে নিয়ে যাওয়া সেই বাসটির চালক ছিলেন শহিদুল ইসলাম।
বিস্তারিত পড়ুন...