সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ বুধবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন–ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে আজ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে। এই প্রজ্ঞাপন ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে অভিহিত করা হয়েছে। বিস্তারিত পড়ুন...

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের লাশ জঙ্গল থেকে উদ্ধার

নিখোঁজ কিশোর ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীমের লাশ আজ শনিবার উদ্ধার করা হয়েছে
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীমের (১৩) লাশ আজ শনিবার উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত পড়ুন...

রিয়াদে হামলার সতর্কতা জারির পরপরই বিকট বিস্ফোরণ

হামলার মুখে সক্রিয় করা হয়েছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা
ফাইল ছবি: রয়টার্স

সৌদি আরবের রাজধানী রিয়াদে আজ শনিবার ভোররাতে (শুক্রবার দিবাগত রাত তিনটা) একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন এএফপির সাংবাদিকেরা। সৌদি কর্তৃপক্ষ রাজধানীতে বিমান হামলার সতর্কবার্তা জারির পরপরই এসব বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার কথা বলে মাঠেই এল না চীন

বাংলাদেশ মেয়েদের ক্রিকেট দল
প্রথম আলো

এশিয়ান গেমসে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল কোয়ার্টার ফাইনাল দিয়ে। কিন্তু বৃষ্টির কারণে চীনের বিপক্ষে ম্যাচটা মাঠেই গড়ায়নি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ। বিস্তারিত পড়ুন...

বারবার ট্রলের শিকার, এবার রাশমিকা নিজেই স্বীকার করলেন দুর্বলতার কথা

রাশমিকা মান্দানা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

তেলেগু, কন্নড়, তামিল কিংবা হিন্দি—একাধিক ভাষার ছবিতে নিয়মিত দেখা যাচ্ছে রাশমিকা মান্দানাকে। দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে বলিউড—কাজের পরিধি বাড়িয়েছেন দ্রুত। ভাষার গণ্ডি পেরিয়ে তৈরি করেছেন নানা অঞ্চলের দর্শকও। তবে সেই বহুভাষিক ক্যারিয়ারই মাঝেমধ্যে তাঁকে নিয়ে এসেছে সমালোচনার কেন্দ্রে। বিস্তারিত পড়ুন...