নিপাহ ভাইরাস এসেছে নতুন তিন বিপদ নিয়ে
দেশে নিপাহ ভাইরাসের তিনটি নতুন ও ভীতিকর বৈশিষ্ট্য দেখা দিয়েছে। প্রথমত, গত দুই বছরে নিপাহ ভাইরাসে আক্রান্ত শতভাগ রোগীর মৃত্যু হয়েছে। এর আগে এ রোগে ৭০ শতাংশের বেশি আক্রান্ত রোগীর মৃত্যু হতো। দ্বিতীয় বিষয়টি হলো, নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কমে এলেও এটি এখন আগের চেয়ে বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। তৃতীয় বৈশিষ্ট্য হলো, দেশে প্রথমবারের মতো গরমকালে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে।