যশোর-কক্সবাজার নভোএয়ারের সরাসরি ফ্লাইট শুরু ৩০ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, সিলেট, যশোর ও আন্তর্জাতিক গন্তব্যে কলকাতা ফ্লাইট পরিচালনা করছে
ছবি: বিজ্ঞপ্তি

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার যশোর থেকে কক্সবাজার রুটে ৩০ নভেম্বর থেকে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে কক্সবাজারে তিন রাতের হোটেল ফ্রি অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

সরাসরি ফ্লাইটটি যশোর থেকে প্রতি সপ্তাহে বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে ছেড়ে কক্সবাজারে দুপুর ১২টা ৫৫ মিনিটে পৌঁছাবে। কক্সবাজার থেকে প্রতি সপ্তাহে শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ছেড়ে যশোরে বেলা ১১টায় পৌঁছাবে। এই রুটে ওয়ানওয়ে (শুধু আসা কিংবা যাওয়া) সর্বনিম্ন¤ভাড়া ৫ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে ভ্রমণপিপাসুদের জন্য কক্সবাজারে তিন রাতের হোটেল ফ্রি অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। অফারটি উপভোগ করতে দুজনের যশোর থেকে কক্সবাজারের রিটার্ন টিকিট কিনতে হবে। ভ্রমণপিপাসুদের এ সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের ৬টি হোটেলের সঙ্গে চুক্তি করেছে। হোটেলগুলোর মধ্যে রয়েছে সিগাল হোটেল, লং বিচ হোটেল, নিস্বর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, গ্রেস কক্স স্মার্ট হোটেল ও হোটেল সি প্যালেস।

নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, সিলেট, যশোর ও আন্তর্জাতিক গন্তব্যে কলকাতা ফ্লাইট পরিচালনা করছে।