সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৮ ফেব্রুয়ারি, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

‘এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক’ শিরোনামে গতকাল শুক্রবার প্রথম আলোয় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘নামসর্বস্ব’ বেসরকারি সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টকে (পাশা) ১০ হাজারের বেশি পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিস্তারিত পড়ুন...

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিএনপি, জামায়াতের সঙ্গে করবে না ঐক্য সরকার

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
ছবি: রয়টার্স

বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে প্রধান প্রতিদ্বন্দ্বী তারেক রহমান নির্বাচনের পর তাঁর প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অবস্থান জানান তিনি। একই সঙ্গে তাঁর দলের এককভাবে নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী থাকার কথা জানিয়েছেন। বিস্তারিত পড়ুন...

যে আসন পুরো দেশের আয়না

ছুটির পর রাস্তায় ঘরফেরতা পোশাকশ্রমিকদের ঢল নামে। টঙ্গী বিসিক শিল্পনগরীর পাশে, ৩ ফেব্রুয়ারি
ছবি: লেখক

তিনি থাকেন গাজীপুর সদরে। রোজ কাজে যান রাজধানীর একটি পোশাক কারখানায়, ভোটার গুলশানের। তবে ভোটের এই মৌসুমে তাঁর মনটা পড়ে আছে দেশের উত্তরে তিস্তাপারে নিজের গ্রামে। এতটাই যে এই ছুটিতে বাড়ি যাওয়ার কথাও ভাবছেন।
বিস্তারিত পড়ুন...

জুলাই হত্যাকাণ্ড ও আওয়ামী এমপি: কাঠগড়ায় কি ভুল মানুষ?

গত বছরের ১৬ জুলাই শিক্ষার্থীদের আন্দোলনে নগরের মুরাদপুর এলাকায় হামলা করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা
ছবি: জুয়েল শীল

বাংলাদেশে সবাই রংপুরে ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনাটি জানেন। ছাত্র আন্দোলনের সময় এটি ছিল প্রথম দিকের প্রাণঘাতী ঘটনা, এরপর একে একে শত শত মানুষ মারা যান। ঘটনার ভিডিও ধারণ করা হয়েছিল এবং হাত প্রসারিত অবস্থায় দাঁড়িয়ে থাকা এক তরুণ ছাত্রকে পুলিশের গুলি করার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নেয়। শেষ পর্যন্ত, তিন সপ্তাহের মাথায় শেখ হাসিনার সরকারের পতন ঘটে। বিস্তারিত পড়ুন...

কারাগারে এপস্টিনের বান্ধবী গিলেন কীভাবে কাটাচ্ছেন, ভিডিওতে ধরা পড়ল দিনলিপি

কয়েদির পোশাক পরা অবস্থায় আটককেন্দ্রের কক্ষে নিজের খাটে শুয়ে গিলেনকে বই পড়তে দেখা যাচ্ছে। মার্কিন বিচার বিভাগ ভিডিওটি প্রকাশ করে
ছবি: ভিডিও থেকে নেওয়া

কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের বান্ধবী যৌনকাজে শিশুদের পাচারের দায়ে সাজাপ্রাপ্ত গিলেন ম্যাক্সওয়েলের কারাগারের দৈনন্দিন জীবন কেমন কাটছে, তা নতুন প্রকাশিত একটি ভিডিও ফুটেজের মাধ্যমে সামনে এসেছে। বিস্তারিত পড়ুন...