সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১ ডিসেম্বর, রোববার। গতকাল শনিবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

যে অস্ত্রোপচারে প্রায় ১০০ চিকিৎসক অংশ নিয়েছেন, যাঁদের ৩৯ জনই বিশেষজ্ঞ

বিএসএমএমইউর স্পাইনাল নিউরোসার্জারি ডিভিশনের প্রধান অধ্যাপক মোহাম্মদ হোসেনের সঙ্গে নূহা, নাবা ও তাদের মা–বাবা
ছবি: সংগৃহীত

২০২২ সালে একটা বৈজ্ঞানিক সভায় যোগ দিতে কুড়িগ্রামে গিয়েছিলাম। সভায় সেখানকার চিকিৎসকদের কাছে কুড়িগ্রামে সদ্য জন্ম নেওয়া জোড়া লাগা যমজ শিশুদের ব্যাপারে জানতে পারি। শিশু দুটিকে আলাদা করার কাজে আমাকে যুক্ত হওয়ার অনুরোধ জানালেন তাঁরা। রাত হয়ে যাওয়ায় সেদিন আর শিশু দুটিকে দেখতে যাওয়া হয়নি। বিস্তারিত পড়ুন...

কারাবন্দী সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে হাসপাতালে হেনস্তা

আসাদুজ্জামান নূর
ফাইল ছবি

সাবেক মন্ত্রী ও নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য কারাবন্দী আসাদুজ্জামান নূর রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন। বিস্তারিত পড়ুন...

যুক্তরাজ্যে হাসিনা-ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির সন্ধান

যুক্তরাজ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বলয়ের মধ্যে থাকা সাবেক মন্ত্রীসহ রাজনীতিক ও ব্যবসায়ীদের বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। যুক্তরাজ্যের আবাসন খাতে তাঁদের বিনিয়োগ করা সম্পত্তির পরিমাণ ৪০ কোটি পাউন্ডের (৬ হাজার কোটি টাকা) বেশি। বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিস্তারিত পড়ুন...

কলকাতায় বাংলাদেশি রোগী দেখা বন্ধ করল একটি হাসপাতাল ও এক চিকিৎসক

জে এন রায় হাসপাতাল উত্তর কলকাতার মানিকতলা অঞ্চলের একটি ছোট বেসরকারি হাসপাতাল
ছবি: গুগল ম্যাপ থেকে নেওয়া স্ক্রিনশট

বাংলাদেশি রোগী দেখা সাময়িক সময়ের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে কলকাতার একটি ছোট বেসরকারি হাসপাতাল। পাশাপাশি একজন চিকিৎসকও একই ধরনের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপরে হামলা ও ভারতের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে এ ঘোষণা দেয়। বিস্তারিত পড়ুন...

কার সঙ্গে কার ঐক্য, কার সঙ্গে কার বিভেদ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা, ২৭ নভেম্বর
ছবি: বাসস

কয়েক দিন ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তৃতা-বিবৃতিগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছি, পড়েছি। সেখানে তিনি জাতীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে ঐক্য ধরে রাখতে না পারলে ফ্যাসিবাদের পুনরাগমনেরও আশঙ্কা প্রকাশ করেছেন। বিস্তারিত পড়ুন...