সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩ জুন, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

টিকা দেওয়ার পর এখনো হাম থামেনি

হামের সংক্রমণ থামেনি। প্রতিদিন হাসপাতালে আসছে নতুন রোগী। রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে। গত সোমবার
ছবি: শুভ্র কান্তি দাশ

পাবনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গত সোমবার হামের ৫০ রোগী ভর্তি ছিল। সর্বশেষ ২৪ ঘণ্টায় এই হাসপাতালে হামের নতুন ১২ রোগী ভর্তি হয়েছে। শিশুদের টিকা দেওয়ার পরও এই জেলায় হাম থামেনি। হামের প্রাদুর্ভাব মোকাবিলার জন্য স্বাস্থ্য বিভাগ প্রথমে ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০ উপজেলা ও পৌরসভায় হামের টিকা দেওয়া শুরু করে এ বছরের ৫ এপ্রিল। এর মধ্যে পাবনা সদর, পৌরসভা, ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া উপজেলা ছিল। তারপর এই জেলার বাকি জনপদে টিকা দেওয়া শুরু হয় ২০ এপ্রিল; কিন্তু এখনো হামে মানুষ আক্রান্ত হচ্ছে। বিস্তারিত পড়ুন...

নিষিদ্ধ দলের ফেরা না-ফেরা যখন আলোচনায়

চব্বিশের গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীও পার হয়নি এখনো। এর মধ্যেই শহর-গ্রাম সর্বত্র ক্ষমতাচ্যুত দলটির ফেরার আলাপ শুরু হয়ে গেছে। চায়ের আড্ডাগুলোয় মৃদু ঝড় উঠছে বলা যায়। যারা ওই দলকে ক্ষমতাচ্যুত করেছিল, যারা নিষিদ্ধ করেছে বা নিষিদ্ধ দেখতে চেয়েছে—বেশি উৎকণ্ঠা দেখা যাচ্ছে এ রকম মহলে। দোষারোপও চলছে মহলে মহলে। চলমান এই টক অব দ্য কান্ট্রিতে অফিশিয়ালি নিষিদ্ধ দলের কোনো সাংগঠনিক প্রতিনিধি নেই। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশের যেসব ক্রিকেটার থাকছেন এলপিএলে

সাকিব আল হাসান, লিটন দাস ও তাসকিন আহমেদ
ফাইল ছবি

দুই মৌসুম বিরতি দিয়ে আবার ফিরছে লঙ্কা প্রিমিয়ার লিগ। আগামী ১৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত হবে এবারের এলপিএল। এই টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার—সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। বিস্তারিত পড়ুন...

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে কী ভাবছে ইরানের নেতৃত্ব

একটি মসজিদের বাইরে ইরানের সাবেক দুই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি (বাঁয়ে) ও আয়াতুল্লাহ আলী খামেনি (মাঝে) এবং বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির (ডানে) ছবির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। তেহরান, ইরান। ২৫ এপ্রিল ২০২৬
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির পথ থেকে এখনো সরে আসেননি ইরানের নেতৃত্ব। তবে উভয় পক্ষের যুদ্ধবাজরা নানা শর্ত জুড়ে দিচ্ছেন। এতে যেকোনো ধরনের সমঝোতা এখনো অধরাই থেকে যাচ্ছে। বিস্তারিত পড়ুন...

কার দখলে কত হল

ঈদে মুক্তি পাওয়া থাকা আট সিনেমার পোস্টার। কোলাজ

এবারের ঈদে প্রেক্ষাগৃহে শুধু তারকানির্ভর বড় সিনেমার দাপটই নয়, দেখা মিলছে ভিন্ন স্বাদের গল্পেরও। অ্যাকশন-থ্রিলার থেকে সাহিত্যনির্ভর ও নির্মাতাকেন্দ্রিক সিনেমা—সব মিলিয়ে আটটি নতুন ছবি নিয়ে জমে উঠেছে ঈদের লড়াই। আর দীর্ঘদিন পর তরুণ দর্শকদের বড় অংশকে আবারও প্রেক্ষাগৃহমুখী করেছে এবারের ঈদ সিনেমা। হলসংখ্যা ও শোর হিসাবেও এবার চলছে প্রতিযোগিতা। বিস্তারিত পড়ুন...