নতুন বছরে হোন্ডার ‘বিশেষ ক্যাম্পেইন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ হোন্ডা নতুন বাইকারদের জন্য ১১০ সিসি ও ১৬০ সিসি সেগমেন্ট ‘বিশেষ ক্যাম্পেইন’ ঘোষণা করেছে। হোন্ডা ‘ড্রিম ১১০ রেড’ মডেলের বাইকে চার হাজার টাকা ক্যাশব্যাক চলছে। এ অফারের পর ১ লাখ ১ হাজার ৫০০ টাকায় এ মডেলের হোন্ডা পাওয়া যাবে। এ অফার চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
পাশাপাশি এক্সব্লেড সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টে একই অফারে বর্তমানে পাওয়া যাবে ১ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা ও ডাবল ডিস্ক এবিএস মডেল ২ লাখ ১০ হাজার ৫০০ টাকায় পাওয়া যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ড্রিম সিরিজ বিশ্বজুড়ে হোন্ডার একটি ফ্ল্যাগশিপ মডেল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।