নুরুল হকের ওপর হামলায় অন্তর্বর্তী সরকারের নিন্দা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, এই হামলা গণতন্ত্রের স্পিরিটের ওপর আঘাত। সরকার এ ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করবে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। আহত নুরুল হকসহ অন্যান্যদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।