শুভ সকাল। আজ ৩ আগস্ট, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।
সমাজসেবা অধিদপ্তরের প্রকল্পের মাধ্যমে শুধু মন্ত্রী নন, আমলারাও নিজের মা-বাবা অথবা স্বজনের নামে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, প্রশিক্ষণকেন্দ্র ইত্যাদি স্থাপনা করেছেন। সমাজসেবা অধিদপ্তর ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৮টি প্রকল্পের (ডায়াবেটিক হাসপাতাল ছাড়া) মাধ্যমে এ ধরনের স্থাপনা নির্মাণ করেছে অথবা করছে, যার অন্তত ১১টি মন্ত্রী অথবা আমলাদের মা-বাবা অথবা স্বজনের নামে। বিস্তারিত পড়ুন:
ওমানে রাজনৈতিক সভায় যোগ দেওয়ায় সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য (চট্টগ্রাম) খাদিজাতুল আনোয়ার (সনি)। গত মঙ্গলবার রাতে ওমানের রাজধানী মাসকাটের হাফফা হাউস হোটেলে ওই সভায় তিনি যোগ দিয়েছিলেন। পরে ওমানে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন:
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর এবং একই মামলায় তাঁর স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বিস্তারিত পড়ুন:
প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জ। আদতে ছোট ছোট অসংখ্য দ্বীপের সমন্বয়ে এই রাষ্ট্র গঠিত। দেশটির সংবাদমাধ্যমের বিরুদ্ধে ‘স্বাধীনতার সঙ্গে আপস করার’ অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, চীনের সংবাদ সংস্থার সঙ্গে আপসকামী চুক্তি সই করেছে সলোমন দ্বীপপুঞ্জের কয়েকটি সংবাদমাধ্যম। সেই সঙ্গে সলোমন দ্বীপপুঞ্জের চীনা দূতাবাসের মাধ্যমে হাজার হাজার ডলারের উপহার ও উপকরণ নেওয়া হয়েছে।
বিস্তারিত পড়ুন:
এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে নির্বাচকেরা ২০ থেকে ২১ সদস্যের দল ঘোষণা করবেন। কালকের ‘রুটিন’ আলোচনা মূলত সেটি নিয়ে হলেও তার সবকিছুই ঢাকা পড়ে থাকল আরেকটি আলোচনার ছায়ায়-তামিম ইকবালের ভবিষ্যৎ কী? বিস্তারিত পড়ুন: